মূল বিষয়বস্তুতে যান
আমার টাঙ্গাইল AMARTANGAIL.COM

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়

সংক্ষিপ্ত তথ্য

অবস্থান:
টাঙ্গাইল সদর
প্রতিষ্ঠাকাল:
১৮৮০
প্রধান:
মো. তোফাজ্জল হোসেন
ওয়েবসাইট:
bindubasiniboys.pro.bd

অবস্থান

বাসাইল ভূঞাপুর দেলদুয়ার ধনবাড়ী ঘাটাইল গোপালপুর কালিহাতী মধুপুর মির্জাপুর নাগরপুর সখিপুর টাঙ্গাইল সদর
মানচিত্রের উৎস

২০২০ সালের সীমারেখা: Bangladesh Bureau of Statistics (BBS), OCHA; geoBoundaries, CC BY 3.0 IGO, সরলীকৃত। এগুলো স্থানের অবস্থান বোঝায়; জরিপকৃত বা আইনি সীমানা নয়, এবং পরের পরিবর্তন এতে নেই।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সম্পর্কে

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় বাংলাদেশের টাঙ্গাইল জেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি টাঙ্গাইল সদরে ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে বিদ্যালয়টি বাংলাদেশের সেরা উচ্চ বিদ্যালয় হবার খেতাব অর্জন করে। বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্রদের শিক্ষা দেয়া হয়।

ইতিহাস

৩ এপ্রিল ১৮৮০ সালে কয়েকজন শিক্ষানুরাগী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী টাঙ্গাইলের একটি সাধারণ বিদ্যালয়কে উচ্চ বিদায়লয়ে উন্নীত করেন। সেই সময় ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক গ্রাহাম-এর নামে এর নামকরণ করা হয় গ্রাহাম ইংলিশ হাই স্কুল। পাঁচ বছর বিদ্যালয়টি অর্থ সমস্যার ভেতর দিয়ে পরিচালিত হবার পর আর্থিক সুবিধার জন্য টাঙ্গাইলের ধনবাড়ীর জমিদার নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী কাছে বিদ্যালয়টি দেয়া হয়। জমিদার দুই বছর বিদ্যালয়ের পরিচালনার ব্যয়ভার বহন করেন।

১৮৮৭ সালে টাঙ্গাইলের সন্তোষের ভূম্যধিকারিণী বিন্দুবাসিনী রায় চৌধুরানী বিদ্যালয়টি পরিচালনার ব্যয়ভার নেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের নাম তার নামনুসারে নামকরণ করা হয়। ১৯১০ সাল পর্যন্ত তিনি এ বিদ্যালয়ের ব্যয়ভার বহন করেন। একই বছর তিনি একটি ট্রাস্ট গঠন করেন ও ট্রাস্ট সম্পত্তি আকারে তা সরকারের কাছে দেয়া হয়। এরপর বিদ্যালয়টি সরকারি অর্থ সহায়তায় পরিচালিত হয়। বিন্দুবাসিনী রায় চৌধুরানীর মৃত্যুর পর তার দুই ছেলে জমিদার প্রমথ নাথ রায় চৌধুরী ও মন্মথ নাথ রায় চৌধুরী বিদ্যালয়ের স্থান, উদ্যান, নিউ মার্কেটসহ ছাত্রাবাস ও স্টেডিয়াম সংলগ্ন পুকুরের জায়গা বিদ্যালয়ের নামে দান করেন এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেন। ১ ফেব্রুয়ারি ১৯৭০ সালে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়। ১৯৯১ সালে বিদ্যালয়ে দ্বৈত শিফট চালু করা হয়।

বিন্দুবাসিনী বালক কম্পিউটার ক্লাব

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কম্পিউটার ক্লাব (বিবিসিসি) ২০২৬ সালে যাত্রা শুরু করে। ক্লাবটির বর্তমান সভাপতি মোঃ সামির তালুকদার অপূর্ব। ক্লাব রুম মাল্টিপারপাস ভবন এর ৩তালায় অবস্থিত ও ল্যাব রুম প্রশাসনিক ভবন এর ৩তালায় অবস্থিত। ক্লাবটির এডভাইসর বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন স্যার।

উল্লেখযোগ্য ও সাম্প্রতিক শিক্ষার্থী

  • মান্না, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক ও চলচ্চিত্র সংগঠক।
  • তারাপদ রায় , ভারতীয় বাঙালি সাহিত্যিক
  • আবু সাঈদ চৌধুরী, বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি।
  • মানিক বন্দ্যোপাধ্যায়, বাংলা কথা সাহিত্যিক
  • মির্জা নূরুল হুদা, বাংলাদেশের একজন অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর, বাংলাদেশের অর্থমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্বপালন করেছেন।
  • দেবেশ ভট্টাচার্য, তিনি বাংলাদেশ হাইকোর্ট ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগে বিচারপতির দায়িত্ব পালন করেন।

সূত্র

  1. Wikipedia অন্যান্য