মূল বিষয়বস্তুতে যান
আমার টাঙ্গাইল AMARTANGAIL.COM

টাঙ্গাইল জেলা

Tangail District, Bangladesh

উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইল বাংলাদেশের মধ্যাঞ্চলে যমুনা নদীর তীরে  ঢাকা বিভাগের সর্ববৃহৎ জেলা। সবুজের সমারোহে আচ্ছাদিত গহিন অরণ্যে ঢাকা এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা, মানিকগঞ্জ জেলা।

আয়তন
৩,৪১৩.৬৮ বর্গ কিমি
জনসংখ্যা
৪,০৩৭,৬০৮ (২০১১)
উপজেলা
১২টি (সাইটে প্রকাশিত)
ইউনিয়ন
২টি (সাইটে প্রকাশিত)
গ্রাম
১৫টি (সাইটে প্রকাশিত)

টাঙ্গাইল জেলা সম্পর্কে

উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইল বাংলাদেশের মধ্যাঞ্চলে যমুনা নদীর তীরে  ঢাকা বিভাগের সর্ববৃহৎ জেলা। সবুজের সমারোহে আচ্ছাদিত গহিন অরণ্যে ঢাকা এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা, মানিকগঞ্জ জেলা।

১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তাঁর মানচিত্রে এর সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে । ইতিহাস প্রণেতা খন্দকার আব্দুর রহিম এর মতে, ইংরেজ আমলে এদেশের লোকেরা উঁচু শব্দের পরিবর্তে‘টান’ শব্দটি যুক্ত হয়েছিল টানআইল, আর সেই টানআইল রুপান্তরিত হয়েছে টাঙ্গাইল। ১৯৬৯ খ্রিস্টাব্দ অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা । ১৯৬৯ সালে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নত করা হয়। বর্তমানে টাঙ্গাইল জেলা ১২টি উপজেলা ১৪ টি থানা নিয়ে গঠিত । এ জেলা ৩৪১৩.৬৮ বর্গ কি.মি এবং জনসংখ্যা  ৪০০৫০৮৩ জন।

বাংলাদেশের সর্ববৃহৎ কুটির শিল্প বা লোকশিল্প তাঁত শিল্পের অন্যতম অংশীদার টাঙ্গাইল জেলা প্রাকৃতিক সৌন্দর্যর নীলাভূমি। সুবজে ঘেরা এ জেলার মোট বনভূমির পরিমাণ ৫০৯.৮ বর্গ কি.মি। এ জেলার বুক চিরে এঁকেবেঁকে বয়ে গেছে ধলেশ্বরী, যমুনা, লৌহজং, বৈরান, ঝিনাই, বংশী, তুরাগ ইত্যাদি নদ-নদী।

টাঙ্গাইল জেলার বৈশিষ্ট্যে আরেক অনন্য সংযোজন জেলার পোড়াবাড়ি নামক স্থানের স্বমহিমায় সুস্বাদু মিষ্টি “ পোড়াবাড়ির চমচম” । লোকসংস্কৃতির আধার জেলায় নবান্ন, পৌষ সংক্রান্ত, বারুনী, অষ্টমী, ণৌকাবাইচ উল্লেখযোগ্য লোকউৎসব। ধূয়া, জারি, সারি, রাখালী, বারোমাসি, পালাগানা, পল্লাগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি, মারফতি, বিয়ের গান, ঘাটুগান, বাউলগান প্রভৃতি লোকসঙ্গীত বেশ জনপ্রিয়।

পর্যটন শিল্পের অপার সম্ভাবনার লীলাভূমি এ টাঙ্গাইলে অবস্থিত প্রসিদ্ধ স্থানসমূহ হচ্ছে মহেড়া জমিদার বাড়ি, ডিসি লেক, আতিয়া জামে মসজিদ, যমুনা সেতু, সাগরদীঘি, গুপ্তবৃন্দাবন, ২০১ গম্বুজ মসজিদ, হেমনগর জমিদার বাড়ি, উপন্দ্রে সরোবর, ভারতেশ্বরী হোমস, করোটিয়া জমিদারবাড়ী, রসুলপুর জাতীয় উদ্যান, দোখলা রেস্ট হাউজ, পীরগাছা রাবার বাগান ইত্যাদি।

টাঙ্গাইল জেলা মানচিত্র

ঢাকা গাজীপুর জামালপুর মানিকগঞ্জ ময়মনসিংহ সিরাজগঞ্জ বাসাইল ভূঞাপুর দেলদুয়ার ধনবাড়ী ঘাটাইল গোপালপুর কালিহাতী মধুপুর মির্জাপুর নাগরপুর সখিপুর টাঙ্গাইল সদর
মানচিত্রের উৎস

২০২০ সালের সীমারেখা: Bangladesh Bureau of Statistics (BBS), OCHA; geoBoundaries, CC BY 3.0 IGO, সরলীকৃত। এগুলো স্থানের অবস্থান বোঝায়; জরিপকৃত বা আইনি সীমানা নয়, এবং পরের পরিবর্তন এতে নেই।

টাঙ্গাইল এক নজরে

আয়তন
৩,৪১৩.৬৮ বর্গ কিমি
জনসংখ্যা
৪,০৩৭,৬০৮ (২০১১)
উপজেলা
১২টি (সাইটে প্রকাশিত)
ইউনিয়ন
২টি (সাইটে প্রকাশিত)
গ্রাম
১৫টি (সাইটে প্রকাশিত)

টাঙ্গাইলের ইতিহাস

  1. প্রাচীন ও মধ্যযুগ

    ইতিহাস ও ঐতিহ্য বর্ণনায় প্রতীয়মান হয় টাঙ্গাইল জেলা পাঁচ-সাড়ে পাঁচ হাজার বৎসর পূর্বে কামরূপ রাজ্যের বা প্রাগ জ্যোতিষপুর রাজ্যাংশ ‘ভাটির মুলুক’ এর অন্তর্গত ছিলো।

  2. মুঘল আমল

    ১৩০১ থেকে ১৩২২ খ্রিস্টাব্দে গৌড়ধিপতি সুলতান শাসসুদ্দিন ফিরোজ শাহ দেহলভী এই অঞ্চলে মুসলমান রাজত্বের সূচনা করেন।

  3. ব্রিটিশ আমল

    ১৮৬৬ খ্রিস্টাব্দে সরকার পারদিঘুলিয়া মৌজায় টানআইল (পরে নাম রূপান্তর হয়ে টাঙ্গাইল হয়) থানার প্রত্তন করে। করটিয়ার মুসলিম জমিদারও বরাবর ইংরেজ বিদ্বেষী ছিল বিধায় আটিয়া পরগণাতেও নতুন থানা বা চৌকির স্থান নির্দিষ্ট হয়নি।

  4. স্বাধীন বাংলাদেশ

    যুক্তফ্রন্টের কাছে টাঙ্গাইল বাসী টাঙ্গাইলকে পৃথক জেলা ঘোষণা করার দাবি জানায়। যুক্তফ্রন্ট তা নির্বাচনী ওয়াদা হিসাবে অন্তর্ভূক্ত করে।

টাঙ্গাইলের উপজেলাসমূহ

সব উপজেলা দেখুন