মূল বিষয়বস্তুতে যান
আমার টাঙ্গাইল AMARTANGAIL.COM

লৌহজং নদী

সংক্ষিপ্ত তথ্য

অবস্থান:
টাঙ্গাইল সদর
অন্য নাম:
Louhojong River
উৎপত্তিস্থল:
যমুনা নদী
দৈর্ঘ্য:
৮৫ কিমি

অবস্থান

বাসাইল ভূঞাপুর দেলদুয়ার ধনবাড়ী ঘাটাইল গোপালপুর কালিহাতী মধুপুর মির্জাপুর নাগরপুর সখিপুর টাঙ্গাইল সদর
মানচিত্রের উৎস

২০২০ সালের সীমারেখা: Bangladesh Bureau of Statistics (BBS), OCHA; geoBoundaries, CC BY 3.0 IGO, সরলীকৃত। এগুলো স্থানের অবস্থান বোঝায়; জরিপকৃত বা আইনি সীমানা নয়, এবং পরের পরিবর্তন এতে নেই।

লৌহজং নদী সম্পর্কে

লৌহজং নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের টাঙ্গাইল ও গাজীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৮৫ কিলোমিটার, গড় প্রস্থ ৭৮ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এই নদী অববাহিকার আয়তন ১০৪ বর্গ কিমি। নদীটি টাঙাইল শহরের দিঘুলিয়া, কলেজেপাড়া, কাগমারা, বেরাডোমা, আকুরটাকুর পাড়া, কাগমারি, কাজিপুর দিয়ে প্রবাহিত। টাঙ্গাইল শহরের প্রান এই নদী। লৌহজং যমুনার শাখা নদী। ভূয়াপুর থানা সদরের গাবসাড়া হতে উৎপন্ন হয়ে ভূয়াপুর থানা সদরের এক কিঃমিঃ উত্তরে পাঁচটিকরীতে ঝিনাইর সাথে মিশে দক্ষিণ-পূর্বাভিমুখী হয়েছে। এসময় নদীটি টাংগাইল-করটিয়া, বাসাইল সীমান্ত দিয়ে মির্জাপুর-জামুর্কী হয়ে বংশী নদীর সাথে মিলিত হয়। বাসাইল উপজেলায় এটি নাহালী ও মটরা গ্রাম দিয়ে বাসাইল অতিক্রম করে। নদীটি বর্তমানে প্রায় মৃত। যদিও একসময় নদীটি ছিল প্রবল খরস্রোতা। কেদারনাথ মজুমদার লৌহজং নদী সম্পর্কে নিম্নরূপ বিবরণ দিয়েছেনঃ ‘‘টাংগাইল মহকুমার অন্তর্গত বৈষ্ণববাড়ী হইতে যমুনার একটি শাখা বাহির হইয়াছে। ইহার নাম লৌহজঙ্গ। লৌহজঙ্গ নদী টাংগাইল, করটিয়া ও জামুর্কী প্রভৃতিস্থানের নিকট দিয়া প্রবাহিত হইয়া ঢাকা জেলার বংশাই নদীর সাথে মিলিত হইয়াছে।

গতিপথ

নদীটি টাঙাইল শহরের দিঘুলিয়া, কলেজেপাড়া, কাগমারা, বেরাডোমা, আকুরটাকুর পাড়া, কাগমারি, কাজিপুর দিয়ে প্রবাহিত।

বর্তমান অবস্থা

নদীটি বর্তমানে প্রায় মৃত।

সূত্র

  1. Tangail District Website. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, tangail.gov.bd Webiste, ২০২৬. সরকারি tangail.gov.bd (অক্টোবর ৯, ২০২৬ তারিখে দেখা)

ছবির গ্যালারি

সম্পর্কিত নদী ও জলাশয়