মূল বিষয়বস্তুতে যান
আমার টাঙ্গাইল AMARTANGAIL.COM

টাঙ্গাইলের ইতিহাস

অতীতের সূত্রে বর্তমানের টাঙ্গাইল, ঐতিহ্য থেকে ভবিষ্যতের পথচলা।

আতিয়ার মসজিদ থেকে কাগমারীর ময়দান, টাঙ্গাইলের প্রতিটি মাটিতে লেখা আছে সংগ্রাম আর সৃষ্টির গল্প।

টাঙ্গাইলের ইতিহাস: এক নজরে

টাঙ্গাইলের ইতিহাস বহু শতাব্দীর পুরোনো। যমুনা নদী, মধুপুরের শালবন আর উর্বর সমভূমি এই অঞ্চলের মানুষের জীবন, জীবিকা আর সংস্কৃতিকে গড়ে তুলেছে। সপ্তদশ শতকের শুরুতে, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে, সাঈদ খান পন্নী আতিয়ায় যে মসজিদ নির্মাণ করেন, তা আজও এ অঞ্চলের প্রাচীন ঐতিহ্যের সাক্ষী। জমিদারি আমলে দেলদুয়ার, করটিয়া, সন্তোষ ও ধনবাড়ীর মতো জমিদার পরিবার শিক্ষা ও সমাজজীবনে ছাপ রেখে গেছে। ১৮৭০ সালে টাঙ্গাইল মহকুমা গঠিত হয়, আর ১৯৬৯ সালের ১ ডিসেম্বর এটি পূর্ণাঙ্গ জেলায় রূপ নেয়। ১৯৫৭ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্যোগে কাগমারীতে অনুষ্ঠিত সম্মেলন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিকে জোরালো করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীসহ এ জেলার মুক্তিযোদ্ধাদের সাহসী প্রতিরোধ টাঙ্গাইলকে ইতিহাসে বিশেষ স্থান দিয়েছে। এই পাতায় সেই দীর্ঘ পথচলার নানা অধ্যায়, ঘটনা আর মানুষের কথা যুগ অনুযায়ী সাজানো হয়েছে।

সময়ের পাতায় টাঙ্গাইল

  1. প্রাচীন ও মধ্যযুগ

    ইতিহাস ও ঐতিহ্য বর্ণনায় প্রতীয়মান হয় টাঙ্গাইল জেলা পাঁচ-সাড়ে পাঁচ হাজার বৎসর পূর্বে কামরূপ রাজ্যের বা প্রাগ জ্যোতিষপুর…

    বিস্তারিত : প্রাচীন ও মধ্যযুগ (১টি)
  2. মুঘল আমল

    ১৩০১ থেকে ১৩২২ খ্রিস্টাব্দে গৌড়ধিপতি সুলতান শাসসুদ্দিন ফিরোজ শাহ দেহলভী এই অঞ্চলে মুসলমান রাজত্বের সূচনা করেন।

    বিস্তারিত : মুঘল আমল (১টি)
  3. ব্রিটিশ আমল

    ১৮৬৬ খ্রিস্টাব্দে সরকার পারদিঘুলিয়া মৌজায় টানআইল (পরে নাম রূপান্তর হয়ে টাঙ্গাইল হয়) থানার প্রত্তন করে। করটিয়ার মুসলিম জমিদারও…

    বিস্তারিত : ব্রিটিশ আমল (১টি)
  4. স্বাধীন বাংলাদেশ

    যুক্তফ্রন্টের কাছে টাঙ্গাইল বাসী টাঙ্গাইলকে পৃথক জেলা ঘোষণা করার দাবি জানায়। যুক্তফ্রন্ট তা নির্বাচনী ওয়াদা হিসাবে অন্তর্ভূক্ত করে।

প্রতিটি যুগের গল্প

সব ইতিহাস দেখুন (২)

টাঙ্গাইল জেলার নামকরণ

টাঙ্গাইলের নামকরণ বিষয়ে বহুজনশ্রুতি ও নানা মতামত রয়েছে । ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তাঁর মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে।

সম্পূর্ণ পড়ুন : টাঙ্গাইল জেলার নামকরণ

আরও পড়ুন

ব্যক্তি

আবদুল হামিদ খান ভাসানী

অবস্থান: টাঙ্গাইল সদর

আবদুল হামিদ খান ভাসানী (১২ ডিসেম্বর ১৮৮০ – ১৭ নভেম্বর ১৯৭৬), যিনি মাওলানা ভাসানী নামেই সমধিক পরিচিত, ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণআন্দোলনের নেতা, যিনি জীবদ্দশায় ১৯৪৭-এ সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে “মজলুম জননেতা” হিসাবে সমধিক পরিচিত।

টাঙ্গাইলের ইতিহাস নিয়ে আপনার জানা তথ্য আমাদের জানান

আপনার তথ্য, ছবি, স্মৃতি: পাঠানো সবকিছু প্রকাশের আগে যাচাই করা হয়।

তথ্য যোগ করুন ভুল তথ্য সংশোধন করুন