সংক্ষিপ্ত তথ্য
- অবস্থান:
- বাসাইল
অবস্থান
মানচিত্রের উৎস
২০২০ সালের সীমারেখা: Bangladesh Bureau of Statistics (BBS), OCHA; geoBoundaries, CC BY 3.0 IGO, সরলীকৃত। এগুলো স্থানের অবস্থান বোঝায়; জরিপকৃত বা আইনি সীমানা নয়, এবং পরের পরিবর্তন এতে নেই।
বাসুলিয়া চাপড়া বিল সম্পর্কে
বাসাইলের বুকে সতত বিচরণশীল বিপুল জনগোষ্ঠির দৈনন্দিনতার জন্য প্রয়োজনীয় জল প্রকৃতিগতভাবে যোগান দিচ্ছে নদী-নালা, খাল-বিল, পুকুর-জলাশয়। বছরের একটি নির্দিষ্ট মৌসুমে চলাচলের জন্য প্রয়োজন জলপথের। সকল কিছুর উর্ধে কৃষিজ উৎপাদনের জন্য জলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বাসাইলে মোট জলাশয়ের পরিমাণ-৪৩০ হেক্টর। এখানকার প্রধান নদী বংশী বা বংশাই, লৌহজং ও ঝিনাই। খালের মধ্যে রয়েছে কুচিয়ামারার খাল, নয়ার খাল, মইষাখালীর খাল, ময়থার খাল, বেংড়া খাল, খসরুখালির খাল প্রভৃতি। তবে এসব খাল প্রায় ক্ষেত্রেই নদীর শাখা রূপে সৃষ্টি হয়ে আবার নদীতেই মিশেছে। বিলের মধ্যে বালিয়া বিল, কাউলজানী বিল, ডুবাইল বিল আকারে কিছুটা বড়। এছাড়া আরো ছোট ও মাঝারি আকারের বিল রয়েছে। যেমন- চাপড়া বিল, দেও বিল,পদ্ম বিল, চাটাই বিল, বারকাটি বিল, বার্থা বিল ইত্যাদি।
প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাসাইল উপজেলার অন্যতম একটি সুন্দর স্থান বাসুলিয়া (Basulia) (চাপড়া বিল Chapra Bill)। টাঙ্গাইল শহর থেকে বাসুলিয়ার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। টাঙ্গাইল থেকে বাসাইল, তারপর সখীপুর সড়ক ধরে তিন কিলোমিটার পেরোলেই বাসুলিয়া। সখীপুর যাওয়ার সময় হাতের ডান দিকে পড়ে এক বিশাল বিল। নাম চাপড়া বিল। এর পূর্ব-দক্ষিণাংশে পানিতে দাঁড়িয়ে আছে হিজল গাছ। যেন পানিতে ভাসছে। সড়কে দাঁড়ালে দক্ষিণের জলরাশি ছুঁয়ে আসা মিষ্টি হাওয়া গা জুড়িয়ে দেয়।প্রতিদিন লোকে লোকারণ্য হয়ে ওঠে এলাকাটি। মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে দর্শনার্থীরা ছুটে আসে পরিবার-পরিজন নিয়ে। নৌকায় উঠতে লাইন দিতে হয় দর্শনার্থীদের। ঈদ ও অন্যান্য পার্বণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে।
সূত্র
- Tangail District Website. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, tangail.gov.bd Webiste, ২০২৬. সরকারি tangail.gov.bd (অক্টোবর ৯, ২০২৬ তারিখে দেখা)