সংক্ষিপ্ত তথ্য
- অন্য নাম:
- Jhinai River
- দৈর্ঘ্য:
- ১৩৩ কিমি
ঝিনাই নদী সম্পর্কে
ঝিনাই নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল এবং জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার, গড় প্রস্থ ৭৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।বাসাইল উপজেলার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে প্রবাহিত। ঝিনাই জামালপুরের বাউশী থেকে দুটি ভাগে ভাগ হয়ে একটি শাখা ডানদিকে বেঁকে যমুনার পূর্ব পাশ দিয়ে ভূয়াপুর থানার ৭ কিঃমিঃ দক্ষিণ-পশ্চিমে যোকার চরের কাছে ধলেশ্বরীর উৎসমুখের কাছে মিলিত হয়েছে। অপর শাখা দক্ষিণ-পূর্বমূখী হয়ে বাসাইল ফুলকী হয়ে বংশী নদীতে পতিত হয়েছে। অন্য অংশ দক্ষিণমুখী হয়ে বাসাইলের ফুলকী-আইসড়া, দেউলী, দাপনাজোর নথখোলা হয়ে দক্ষিণমুখী হয়েছে (টাংগাইল জেলার ইতিহাস ও ঐতিহ্য, পৃঃ ৯৫)। ঝিনাই বাসাইল উপজেলার মধ্য-প্রবাহিনী নদী হওয়ায় এর সবটুকু সুযোগ-সুবিধা এলাকাবাসীগণ ভোগ করেন।
সূত্র
- Tangail District Website. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, tangail.gov.bd Webiste, ২০২৬. সরকারি tangail.gov.bd (অক্টোবর ৯, ২০২৬ তারিখে দেখা)